চাঁদপুর পৌরসভার ১ শত ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

মাসুদ রানা ॥

চাঁদপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ১শ ২৬ কোটি ৭৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে, ৫৮ কোটি, ৭৭ লাখ, ৭২ হাজার, ৭৫ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে মোট ৭৭কোটি, ৫৬ লাখ, ৮২ হাজার, ৪ শ’ ২৫ টাকা।

সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

ঘোষিত বাজেটে উন্নয়ন ও নাগরিক সেবা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে বাজেট ঘোষণার আগে পৌরবাসীর হোল্ডিং ট্যাক্স ও পানির বিলসহ বিভিন্নখাতে বিল বৃদ্ধি করা হয়। এ বাজেট ঘোষণা করেন, পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, গিয়াসউদ্দিন মিলন, শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সেহেল রুশদীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: