চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির   টহল সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ 

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে টহল সদস্যদের  মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের সাউথ প্লাজার ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী  যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, সংগঠনের শহর শাখার সহ-সভাপতি সফিউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ খোরশেদ আলম কাঞ্চন ও অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী
সংগঠনের সভাপতি শেখ মনির হোসেন বাবুল জানান, আমরা চাঁদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, পৌর প্রশাসন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ এবং বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী বাচ্চুসহ বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও পৌর কমিটি এর উদ্যোগে চিনি, সেমাই, শাড়ি ও  চাউল টহল সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৯০ জন কমিউনিটি পুলিশিং টল সদস্যরা নিয়মিত রাতে টহল কার্যক্রম পরিচালনা করেন।

Loading

শেয়ার করুন: