চাঁদপুর – ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা

 

প্রেস বিজ্ঞপ্তি :

চাঁদপুর সংসদীয়–৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনের পরিকল্পনা মূল্যায়ন ও কর্মকৌশল সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের প্রত্যাশা পূরণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাটি অনুষ্ঠিত হয় জেলা মজলিস কার্যালয়,চাঁদপুর জেলা সভাপতি ও ৩(সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সহ সাধারণ সম্পাদক হাফেজ ফারুক মোহাম্মদ নোয়াইম, মাওলানা কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির হোসাইন, আবু শাফায়াত,শহর সভাপতি মাওলানা সুলতান আহমেদ,সদর দক্ষিণের সভাপতি মাওলানা ওমর ফারুক, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আব্দুল্লাহ সিয়াম,মনির হোসেন, আবু বকর খান, মাওলানা রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম,আবদুল হামিদ গাজি,হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, তানজিল তোহা,রাফিউর রহমান জহির উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে উন্নয়ন ধারাকে গতিশীল নদী ভাঙ্গন রোধ, মাদক ও সন্ত্রাস মুক্ত চাঁদপুর গড়তে হলে দেয়াল ঘড়ি প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নাই। দেয়াল ঘড়ি শুধু একটি প্রতীক নয়, এটি সময়ের আহ্বান—পরিবর্তনের প্রতীক।” বক্তরা বলেন শুধুমাত্র নির্বাচনে কোন ভাবে বিজয়ী হওয়া আমাদের লক্ষ্য নয়, আমাদের চুরান্ত লক্ষ্য খোলাফায়ে রাশেদীনের আদর্শের আদলে একটি ভয়হীন সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা। এ কাজ করতে গিয়ে আমাদের যে শ্রম অর্থ ব্যয় হবে তার বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

এছাড়া সভায় দায়িত্বশীলগণ , স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে কার্যকর পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, তরুণদের সম্পৃক্ততা এবং জনসেবামূলক উদ্যোগ বাড়ানোর মাধ্যমেই চাঁদপুর-৩ আসনকে উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছে দেওয়া সম্ভব।

সভায় সিদ্ধান্ত সমূহ: ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হবে, জনগণের অভিযোগ ও পরামর্শ সংগ্রহের জন্য স্থানীয় টিম গঠন করা হবে, এবং “দেয়াল ঘড়ি”প্রতীকের প্রচারণা ও উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Loading

শেয়ার করুন: