স্টাফ রিপোটার:
চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দের পদোন্নতিতে সংবর্ধনা ও বিদায়
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ বিকেলে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ সংবর্ধনা ও বিদায়ের আয়োজন করা হয়।
জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এখান থেকে ১১ জনের পদনতি ও ২ জনের বদলি হয়েছে। বিচারবিভাগে অনেক পরিবতন হয়েছে। সহজেই সিভিল মামলা নিস্পতি হবে। সহকমীদের জন্য জেলা আইনজীবী সমিতি ভালো একটি আয়োজন করেছে।
জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুনতাসির আহমেদ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১)
আমিরুল ইসলাম,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সৈয়দ তফাজ্জল হাসান হীরু, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামাল হোসেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসিন আরাফাত, নাজমুল হাসান, সিনিয়র সিভিল জজ মোশারফ হোসেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, জিপি অ্যাড. এ. জেড এম রফিকুল হাসান রীপন।
এসময় বিচার বিভাগের বিচারক ও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()