স্টাফ রিপোটার :
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিমকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লীন চাঁদপুরের নেতৃবৃন্দ।
বুধবার ৮ এপ্রিল দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাধারন সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেল সহ নেতৃবৃন্দরা তাকে এ শুভেচ্ছা জানান।
এ সময় জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম বলেন আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি। জেলার উন্নয়নে আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই।
ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যরাই তাকে শুভেচ্ছা জানিয়েছি। আমরা চাই আমরা নবনির্বাচিত প্রশাসকের সাথে থেকে চাঁদপুর জেলা শহরটি আরো ক্লীন ভাবে পরিস্কার করে রাখতে চাই। আমরা চাঁদপুরকে সুন্দরভাবে সাজাতে চাই।
![]()