তালাকের পর যুবতীর আত্মহত্যা !

 

নিজস্ব প্রতিনিধি ॥

স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদের দুঘন্টার মধ্যেই আত্মহত্যা করেছে শাহরাস্তির এক যুবতী। বুধবার সন্ধ্যায় শাহরাস্তি পৌর এলাকার বাত্তলা গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাত্তলা হাজী বাড়ির বাবুল মিয়াজীর মেয়ে নিশাত (১৮) পারিবারিক সম্মতিতে প্রায় ৮ মাস পূর্বে বরুড়া উপজেলার বিশ্নপুর গ্রামের রাব্বির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর রাব্বি প্রবাসে চলে গেলে নিশাত পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। তার এবিষয়টি জানাজানি হলে তার স্বামী তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার চাপ দেয়। প্রতিবেশী কয়েকজন জানান, নিশাত তার পরকিয়া প্রেমিকের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই আলোকে ১৪ জুন দুপুরে নিশাত তার স্বামীকে তালাক দেয়। তালাকের দুঘন্টা পরেই বাড়িতে এসে নিজ ঘরে আত্মহত্যা করে নিশাত। বাড়ীর লোকজন ধারণা করছেন পরকিয়া প্রেমিকের নিকট থেকে প্রত্যাক্ষ্যাত হয়েই নিশাত আত্মহত্যার পথ বেছে নেয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর সদর হাসপাতালে মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করে। এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ জানায়।

 

Loading

শেয়ার করুন: