দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হাত পাখায় ভোট দিতে হবে : শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন 

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন নির্বাচনী মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার কামরাঙ্গা বাজার, বদরখোলা বাজার, ছোট সুন্দর বাজার ও আলগী পোলের গোঁড়া বাজারে হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে বাদ মাগরিব ৫নং রামপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, ছাত্র জনতার রক্ত ও জীবনের বিনিময়ে দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। এখন দেশে স্বৈরাচারী খুনিদের বিচার হবে, এরপর প্রয়োজনীয় সংস্কার শেষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর নতুন করে কোন ফ্যাসিবাদ দুর্নীতিবাজদের ভোট দিবে না। তাই আগামী নির্বাচনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হাত পাখায় ভোট দিতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদসানী, সাবেক জেলা দায়িত্বশীল মাওলানা ইকবাল হোসাইন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আলামিন, পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার, ৫নং রামপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আমির হোসেন জিল্লু, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ ইসহাক সরদার প্রমূখ।
এছাড়াও ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: