নব্য ফ্যাসিবাদের জান্নাতের খবর নাই, জনগণকে তারা জান্নাতের টিকেট দিচ্ছে: সাবেক এমপি রেহানা আক্তার রানু

 

আরেফিন সুমন :

চাঁদপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে চাঁদপুরে মহিলা দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি ) চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে বিকেল ৫টায় সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি রেহানা আক্তার রানু।

প্রধান অতিথির বক্তব্যে রেহানা আক্তার বলেন, ফেসিষ্টদের সতের বছরে দেশ লুটপাটের ভোট হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে। সেই সৈরাচারকে এখন হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে।

তিনি বলেন, আল্লাহ উনার যোগ্য বিচার করেছেন। তার ৩২ নাম্বারের একটি ইটও জনগণ রাখেনি। এখন তিনি পাশ্ববর্তী একটি দেশে গিয়ে কূটচাল দেয়ার চেষ্টা করছেন। আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, নির্বাচন ভন্ডুলের চিন্তা কেউ করবেন না। আপনারা সবাই ১২ তারিখে নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবো।

তিনি বলেন, এক ফ্যাসিবাদ গিয়েছে, আরেক ফ্যাসিবাদ এসেছে। এক দলের আমীর ইদানীং বড় বড় কথা বলে। উনি বিগত তিনটি নির্বাচনে ভোটে ফেল করেছেন। উনার জামানত বাজেয়াপ্ত হয়েছে। অথচ তিনি ভোট পাবার জন্য এখন জান্নাতের টিকেট বিক্রি করা শুরু করেছেন।

রেহানা বানু বলেন, এখন পর্যন্ত তিনি নিজের টিকেটই কনফার্ম করতে পানেন নি। মানুষ মরলে জান্নাত- জাহান্নাম নির্ধারিত হয়। উনি মরার আগেই জান্নাতের টিকেট দিয়ে দিচ্ছেন। তারা এখন ভোট চুরির প্রতিযোগিতায় নেমেছে।

তিনি বলেন,সেদিন লক্ষীপুরেও প্রশাসন দ্বারা ৫ জন আটক হয়েছে। এরা নির্বাচন বানচাল করতে চায়। এদের বাদ দিয়েছে জনগণ। এখন চারিদিকে ধানের শীষের প্রতিধ্বনি। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখের নির্বাচনে আমরা সবাই তার স্বাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

ফরিদ আহমেদ মানিকের সহধর্মীনি ও জেলা বিএনপির সদস্য মনিরা আহমেদ প্রধান বক্তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনাদের সামনে আমার স্বামী যেই জিনিসগুলো ওয়াদা করেছেন তা আল্লাহ চাইলে অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা শুধু আমাদের উপর বিশ্বাস ও দোয়া করবেন। কথা দিচ্ছি আপনাদের সাথে একটি সুন্দর ভবিষ্যৎ আমরা উপহার দিবো। আমাদের সবার জন্য উনি বিগত আমলে অনেক জেল জুলুম সহ্য করেছেন। আপনারা মানিক সাহেবকে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের মনের কথা বলার সুযোগ করে দিবেন।

Loading

শেয়ার করুন: