নির্বাচিত হলে ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালন করা হবে :মাও: বিল্লাল হোসাইন মিয়াজী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর -৪ ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধান মেনে চলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতে হলে নেতৃত্বে থাকা ব্যক্তিদেরও পরিবর্তন করে আল্লাহভীরু সৎ মানুষদের দায়িত্ব দিতে হবে। আর এ পরিবর্তন সম্ভব নির্বাচন মাধ্যমেই। আমরা যদি ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বকে বিজয়ী করতে পারি, নির্বাচিত হলে ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ইসলামী ব্যক্তিত্ব দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তার নেতৃত্বে ফরিদগঞ্জে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।”
পরে তিনি সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমি ও কর্মীদের মাঝে কোন চাঁদাবাজ নেই। আমরা চাঁদাবাজী করবো না,  কাউকে চাঁদাবাজী করতে দেবনা। আধুনিক ফরিদগন্জ নির্মানে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করুন।
তিনি ১১ ডিসেম্বর ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মদীনা বাজার,বাসারা বাজার ও কামতা বাজার গণসংযোগ শেষে বক্তব্য রাখেন।
এছাড়া বিকাল ৩ টায় ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ৩ নং ওয়ার্ড তেলিশার গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস ও ইউনিয়ন আমীর মাওলানা নূরে আলম, সেক্রেটারি মাও দেলোয়ার হোসেন সহ প্রমুখ।

Loading

শেয়ার করুন: