মো. মহিউদ্দীন:
একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাইলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সমর্থিত জোটকে বিজয়ী করতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে মহিলারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ফ্যামিলি কার্ড পেতে কারো কোন সুপারিশের প্রয়োজন হবে না । যারা এতো দিন বিভিন্ন ভাতা পেয়ে এসেছেন, আপনাদের ভাতা ও সুরক্ষিত থাকবে। প্রকৃত কৃষকেরা পাবেন কৃষি কার্ড। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইমাম, মুয়াজ্জিনরাও ভাতা পাবেন। বিগত ১৬ বছর আমাদের বহু নেতা-কর্মী মামলা হামলায় জর্জরিত ছিল। কিন্তু আমার কারো উপর জুলুম নির্যাতন করিনি। বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টিকরা হবে। কেউ জোর করে দোকান দখল করুক এটা আমরা চাই না। দরবারের নামে টাকা কামাইয়ের ধান্দা করা আমরা দেখতে চাই না। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আপনারা, মুসলমানদের নিকট নিজেদের জায়গা-জমি বিক্রি করবেন না। নিজেদের মধ্যে কোন সমস্যা হলে আপনারা নিজেরাই তার সমাধান করবেন। কোন মুসলমানের নিকট সমাধান নিতে যাবেন না। তারেক রহমানের মার্কায় ভোট দিলে আমি আপনাদের প্রতিনিধি হবো। আপনাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবো।
শনিবার (৩১ জানুয়ারি) সুচিপাড়া উ: ইউনিয়নের শোরসাক ও সুচিপাড়া বাজার ও সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দিকদাইর ও নরিংপুরের কয়েকটি পথসভায় ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারীর, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. শাহেদুল হক মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ।
![]()