ফরিদগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার

 

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ২৮ আগস্ট এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ থানাধীন বৈচাতলী এলাকা হতে তাকে গ্রেফতার করে।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, কামরুল একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে।

এছাড়া তার বিরুদ্ধে ০২টি জিআর মামলায় সাজা এবং গ্রেফতারী পরোয়ানা রয়েছে। যার একটি ২ বছরের এবং অপরটি ১ বছর ৪ মাসের সাজা সংক্রান্ত। একই সাথে তার বিরুদ্ধে আরো ০৩টি জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা মূলতবী অবস্থায় রয়েছে।

Loading

শেয়ার করুন: