মো.আ: কাদির
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ‘বঙ্গবন্ধু উৎসব’ ও বি-রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) নামক সেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু উৎসব এর ধারাবাহিক কার্যক্রম।
২৯ অক্টোবর (মঙ্গলবার) বাসারা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খোকার সভাপতিত্বে এ ধারাবাহিক কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
তিনি বলেন,‘বঙ্গবন্ধু উৎসব সারা বাংলাদেশে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান বলে আমি মনে করছি। কোমলমতী শিশুদের মাঝে বঙ্গবন্ধুকে ছড়িয়ে দেয়ার জন্য আমার এ উদ্যোগ। আমি চাই শিশুরা বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানুক। বাংলাদেশের জন্ম যে মানুষটার হাত ধরে, সে মানুষটাকেই যদি শিশুরা অনুধাবন করতে না পারে তবে তো আমাদের লজ্জা পেতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বড় হবে, বঙ্গবন্ধুকে ভালবাসবে। বঙ্গবন্ধুকে হৃদয়ের মণিকোঠায় স্থান দেবে।
বঙ্গবন্ধু উৎসবের প্রকল্প পরিচালক রিফাত কান্তি সেন ও বিদ্যালয়ের সহ-শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লা তপদারপ্রমুখ
![]()