নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বজ্রপাতে আলিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার একলাছপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাসিমপুর (নয়ানগর) গ্রামে এঘটনা ঘটে।
নিহত আলিফ ওই গ্রামের কবির হোসেন প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলিফ (ফোম )ককশীটের নৌকায় বানিয়ে বাড়ির সামনে বিলে গিয়ে পানির খেলা করছিল।হঠাৎ তার উপর বজ্রপাত হলে সে পানিতে লুটিয়ে পড়ে। এ সময় পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে আলিফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন। তবে তার শরীরে বজ্রপাতের আঘাত ছিল না।
মতলব উত্তর থানা পুলিশের ওসি রবিউল হক বলেন, তার শরীরে বজ্রপাতের আঘাত ছিল না। ধারনা করা হচ্ছে শিশুটি বজ্রপাতের শব্দ শুনে হাট এ্যাটাক করেছে।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
![]()