নিজস্ব প্রতিনিধি ॥
মতলব দক্ষিণ উপজেলায় বেওয়ারিস পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী । বিশেষ করে কোমলমতি শিশু ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ।
উপজেলা ও পৌর শহরের মধ্যে অবস্হিত প্রাথমিক বিদ্যালয়সহ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীরা পড়াশুনা করছে। খুব সকাল থেকেই এরা প্রাইভেট, কোচিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু বেওয়ারিশ ও পাগলা কুকুরের উৎপাতে শিশু শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত থাকতে হয়।
এ জন্য অভিভাবকদের শিশু শিক্ষার্থীদের পাহারা দিতে হচ্ছে তা না হলে বেওয়ারিশ ও পাগলা কুকুরের হামলার শিকার হতে হয়। শুধু শিশুরা নয় বিভিন্ন বয়সের নারী-পুরুষরাও কুকুরের হামলার শিকার হচ্ছে। কুকুরের ভয়ে নির্জন সড়কে একা পথ চলতে ভয় পাচ্ছে পথচারীরা । বিভিন্ন স্হানে বিভিন্ন বয়সের লোকজন পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন বলে জানাযায় । এসব কুকুররা সংঘবদ্ধ হয়ে চলাফেরা করে এবং কাউকে একা পেলেই আক্রমণ করে বসে। এদের উৎপাতে বাজারের ব্যাগ নিয়ে চলাফেরা করাও দুষ্কর হয়ে পড়েছে। ব্যাগ নিয়ে পথে হেঁটে যাওয়ার সময় এরা তেড়ে এসে ব্যাগে কামড় দেওয়ার চেষ্টা করে। অনেক ভুক্তভোগী মনে কষ্ট নিয়ে বলেন পশুপাখি ও এই বেওয়ারিশ কুকুরের হাত থেকে রক্ষা পাচ্ছে না। কোনো কোনো সময় এরা মাঠে বিচরণ করা ছাগলকে কামড়ে আহত করে ফেলছে কখনো বা হাঁস-মুরগি ধরে এরা নিজেদের আহারের ব্যবস্হা করছে। এই বেওয়ারিশ কুকুরের আক্রমণ থেকে মুক্তি চায়। কুকুর নিধনে তারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসীরা ।
![]()