মতলব উত্তরে অনুমোদনহীন তেল মজুদ ও বিক্রি করায় অর্থদণ্ড

মতলব উত্তর প্রতিনিধি ॥

চাঁদপুর মতলব উত্তরে অনুমোদনহীন তেল মজুত ও বিক্রির করায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত করে অর্থ দন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কালিরবাজারে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি করছে। এছাড়াও, ওই প্রতিষ্ঠানে বিক্রি করা তেলের কোনো বৈধ চালান বা ক্রয় রশিদ প্রদর্শন করতে পারেনি। উদ্বেগজনক বিষয় হলো, অনিরাপদ উপায়ে জ্বালানি তেল সংরক্ষণ, যা জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। এ সময় ওই দোকানে লাইসেন্সবিহীনভাবে পরিচালনারও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে মামলায় ১০ হাজার অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জ্বালানি তেল বিক্রয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও তাকে অবহিত করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Loading

শেয়ার করুন: