মতলব উত্তরে এসএসসি ও সমমান পরীক্ষা প্রস্তুতিমূলক সভা

ফারুক হোসেন:

মতলব উত্তর উপজেলার নির্বাহি কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ও সুশৃঙ্খলভাবে গ্রহণের জন্য মতলব উত্তরে সব ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন এসএসসি পরীক্ষা নকল মুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার
জন্য শিক্ষকদের আন্তরিকতা থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃৃঙ্খলা বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা রয়েছে।

তিনি আরো বলেন, কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য প্রধান শিক্ষকরা অবস্হান করতে পারবেনা। সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নির্দেশনা সংলিস্ট সবাই পালন করতে হবে। পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃৃঙ্খলা শিক্ষকদের সুলভ মনোভাব নিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করার বিশেষ ভাবে অনুরোধ জানান। কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। অননুমোদিত ফোন/ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নওয়া হবে।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসএসসি, দাখিল ও সমমান পর্যায়ে পরিক্ষা-২০২৫ অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্র সচিব ও কেন্দ্র কমিটির সংশ্লিষ্টদের সাথে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব বক্তব্য  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এ কথাগুলো বলেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল, মতলব উত্তর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. রায়হানুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ, বিভিন্ন কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

Loading

শেয়ার করুন: