মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুর মতলব উত্তরে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও “শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “মাতৃছায়া একতা সংঘ’ এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন সভাপতিত্বে এবং মাতৃছায়া একতা সংঘের সদস্য মুদাচ্ছের হোসেন বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, সমাজসেবক মনির উদ্দিন সরকার, সংগঠনের সদস্য হাসিনা আক্তার রুনা, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সাংবাদিক গোলাম নবী খোকন, সংগঠক ইসমাইল হোসেন সুমন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, অভিভাবক সার্জেন্ট (অব.) শহিদুল হক এবং কৃতি শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ভূইয়া মো. সাঈদ আলম সাকিব।
ইউএনও মাহমুদা কুলুসুম মনির তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু জিপিএ-৫ অর্জন করলেই চলবে না, বরং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী অর্জন করতে হবে। দেশপ্রেম, সততা ও নৈতিকতার মাধ্যমে আগামী দিনে নেতৃত্বে আসতে হবে। আজকের এ আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসমাইল হোসেন।আলোচনা শেষে উপস্থিত অতিথিদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয় এবং ৩জন হতদরিদ্র পরিবারের মাঝে চারটি ছাগল বিতরণ করা হয়।
![]()