মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহিলা কলেজের আলোচনা সভা

 

নিজস্ব প্রতিনিধি:

 

বৃহস্পতিবার সকাল ১০ টায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। সকাল ৬:০০ টায় কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ শহিদদেও উদ্দেশ্যে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও বিএনসিসি সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা করেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মহি উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “মুক্তিযোদ্ধাদের অদম্য স্পৃহা ও আত্মত্যাগের মাধ্যমে মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি”। তিনি তাঁর বক্তব্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অসহনীয় বৈষম্যের বিষয়ে আলোকপাত করেন এবং মুক্তিযুদ্ধের আবশ্যিকতা সম্পর্কে গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি মুক্তিযুদ্ধে শহিদ সকল মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগ্ফিরাত কামনা করেন।

আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া।

Loading

শেয়ার করুন: