আনোয়ারুল হক :
মা ইলিশ রক্ষার জন্য মেঘনা নদীতে চাঁদপুরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার ১৪ অক্টোবর বিকাল ৪ টা থেকে চাঁদপুর শহরের বড় ষ্টেশন মোলহেড থেকে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান ও নৌ পুলিশ সুপার মো. জমসের আলীর নেতৃত্বে ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুর জেলা টাস্কফোসের এ অভিযানে ।
৪ টি টিম লঞ্চে, স্প্রীট বোটে ও ট্রলারে অবস্থান করে জেলা প্রশাসন, জেলা মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ, উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা নদীতে টহল দেন। অভিযানে ১০হাজার মিটার জাল, ২ মণ মাছ ও ২ জেলেকে আটক করা হয়েছে।
ইলিশ সীমানার বেশ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, সদর ইউএনও কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান মানিক, চাঁদপুর নৌ সদর থানার ওসি আবু তাহের খান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাসুদুল হাছান , পৌর সভার মহিলা কমিশনার ফরিদা ইলিয়াস প্রমুখ।
পরে আটককৃত ২ জেলেদের ১বছর করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও জাল পুড়ে দেয়া হয়।
আগামী ৩১ অক্টোবর মেঘনা ও পদ্মাসহ বিভিন্ন নদীতে ২২ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
![]()