মতলব উত্তর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুরে ট্রলার ডুবে আলি হোসেন (৫০) নামে এক ফেরি ওয়ালা মৃত্যু হয়েছে। তার বাড়ি সুরেশ্বর উপজেলায় বলে জানা যায়। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার মোহনপুর লঞ্চ ঘাটে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহনপুর লঞ্চ ঘাটের সামনে ট্রলার দিয়ে কয়েকজন যাত্রী ও ফেরি ওয়ালা ঢাকা -চাঁদপুর গামী রবরবে লঞ্চে উঠার সময় নদীর ঢেউয়ে ট্রলার ডুবে যায়। ওইসময় ট্রলার ওঠা অন্য লোকজন সাঁতারে নদী তীর ওঠলে ফেরি ওয়ালা আলি হোসেন পানিতে ডুবে মৃত্যু হয়।
![]()