মৈশাদীতে খড়ের গাদায়  অগ্নিকাণ্ড

সাইম পাটওয়ারী:
চাঁদপুর সদর  মৈশাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড  লিটন মুন্সির বাড়িতে খড়ের গাদায় আগুন লেগেছে ।  ২০ শে ডিসেম্বর  ( শুক্রবার) দুপুর ৩ টার সময়  ঘটনাটি ঘটে।
 স্থানীয় সূত্রে জানা গেছে,  লিটন মুন্সির  বাড়ি থেকে অনেক  ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখে আমরা সবাই  আসি। আশা পরে দেখলাম যে তার গরুর খড়ের গাদায়  নিজ থেকে আগুন জ্বলতেছে। স্থানীয় সবাই মিলে যে যেভাবে পারছি  আগুন নিয়ন্ত্রণ করার জন্য। বাড়িতে ঢুকে দেখি কাউকে দেখতে পাই না। উনারা সবাই মিলে বেড়াইতে গিয়েছিল। তারা আরো বলেন, আমরা কাউকে আগুন লাগাইতে দেখি নাই। কে বা কারা এ আগুন লাগিয়ে দিয়েছে। আমরা বলতে পারি না। কিন্তু ৬-৭ দিন আগে লিটন মুন্সি অনেক টাকার খড় গরুর জন্য   ক্রয় করে আনছেন। এই খড় তৈরি করতে ৩ দিন লেগে যায়।
এ ব্যাপারে লিটন মুন্সি  বড় ছেলে রায়হান জানান, আজ আমরা আমাদের ফুফির বাড়িতে  বেড়াতে গিয়েছিলাম।  আমরা কেউ বাড়িতে না থাকার কারণে কেউ শত্রুতামি করে আমাদের খড়ে আগুনে দিয়েছে। কে বা কার আগুন দিয়েছে আমরা এখনো বলতে পারি না। কিন্তু আমাদের প্রায় ৯০,০০০ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশন অফিসার  মোঃ সামাদ বলেন, জাতীয় সেবা ৯৯৯ মাধ্যমে আগুনের খবর  জানতে পেরে ১৫-২০ মিনিটের মধ্যে ঘটনাস্থরে আস্তে সক্ষম হই। আমরা  ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

Loading

শেয়ার করুন: