নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০০৭ ব্যাচ বন্ধু মহলের ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ) সন্ধ্যায় রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে ২০০৭ সালের ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য আয়োজন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বন্ধুরা বলেন, ‘ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। জীবন চলার পথে যতো মানুষের সঙ্গেই বন্ধুত্ব হোক না কেন, ছেলেবেলার বন্ধুত্বের মতো তারা কখনও স্মৃতিযোগ্য নয়। জীবনে একজন হলেও প্রকৃৃত বন্ধুর প্রয়োজন। আর স্কুল লাইফের ফ্রেন্ডই হতে পারে সেই প্রকৃত বন্ধু। এ কারণেই আমরা চেষ্টা করি সবাই মিলে প্রতি বছর এমন একটা আয়োজন করতে যেখানে সবাই একসঙ্গে একত্রিত হতে পারবো।
তারা আরও বলেন,বন্ধুদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। এক সময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও, জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এখন হয়তো কালেভদ্রে সেসব বন্ধুর সঙ্গে দেখা হয়। সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হলো। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ২০০৭ সালে ব্যাচের বন্ধু রফিকুল ইসলাম,জাহিদ,
ফরহাদ,মামুন, শফিক পাটওয়ারী, সোহেল, রবিউল , টিটু মামুন , শরীফ, সাদ্দাম, রাসেদ, জাহাঙ্গীর গাজী, এডভোকেট হোসাইন কবির প্রমুখ।
![]()