শাহরাস্তিতে স্টেশন মাস্টারের গায়ে হাত তুলে বিএনপি নেতা শ্রী ঘরে

মো.মহিউদ্দিন, শাহরাস্তি প্রতিনিধি ॥

চাঁদপুরের শাহরাস্তিতে স্টেশন মাস্টারের গায়ে হাত তুলে বিএনপি নেতার শ্রী ঘরে ঢুকার খবর পাওয়া গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মেহের রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলামের গায়ে হাত তোলার দায়ে শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন কে আটক করে শাহরাস্তি থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও দখলের বিষয়ে রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে লিখিত ভাবে অভিযোগ করেন মেহের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর অভিযোগের বিষয়টি তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্টেশন মাস্টার রফিকুল ইসলামকে কিল ঘুষি মারতে শুরু করেন। খবর পেয়ে মুহূর্তেই স্থানীয় লোকজন স্টেশন এলাকায় জড়ো হতে থাকে। এসময় তদন্তকারী কর্মকর্তা তদন্ত অসম্পূর্ণ রেখেই তৎক্ষণাৎ চলে যান।

বিষয়টি শাহরাস্তি থানা পুলিশ কে অবহিত করলে শাহরাস্তি থানার উপপরিদর্শক আল আমিন ঘটনাস্থলে এসে দেলোয়ার হোসেন কে আটক করে থানায় নিয়ে যান।

জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আমি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসি। তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ করে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশন মাস্টার কে আক্রমণ করে বসেন।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন রেলওয়ের জায়গা কৃষি লিজ এনে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং অবৈধ ভাবে দখল করে আসছেন। বিষয়টি আমি লিখিত ভাবে উর্ধতন কতৃপক্ষ কে অবহিত করি । তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তিনি আমাকে কিল ঘুষি মারতে শুরু করেন।

আটককৃত দেলোয়ার হোসেন বলেন, আমার ভুল হয়েছে, গায়ে হাত দেওয়াটা উচিত হয়নি।

 

Loading

শেয়ার করুন: