শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের  প্রতিষ্ঠা বার্ষিকীতে  র‍্যালি 

মো.মহিউদ্দিন,

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

এ উপলক্ষে ২০ আগষ্ট বুধ বার বিকাল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখ থেকে নেতা কর্মীরা বর্নিল সাজ সজ্জায় সজ্জিত হয়ে বিভিন্ন প্লেকার্ড ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত পেষ্টুন হাতে বর্নাঢ্য র‍্যালিটি উপজেলার প্রধান সড়কের ঠাকুর বাজার প্রদক্ষিন করে উপলতায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের  মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.মোস্তফা কামাল। সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী শাহজাহান সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা বিল্লাল হোসেন খোকন,সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা জুনায়েদ আহমদ, জাহাঙ্গীর আলম কামরুল, পৌর স্বেচ্ছাসেবক নেতা মহসিন আলম,তানভীর হোসেন রিফাত, ছাত্র নেতা মোবারক হোসেন সোহেল প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গতকাল জেলায় প্রোগ্রাম থাকার কারণে আমাদের অনুষ্ঠানটি আজ হচ্ছে। যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান, যারা এই দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা ছাত্র দল, যুব দলে যোগ্য নেতৃত্ব দিয়ে এসেছে । তাদের নেতৃত্বে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল শুধু চাঁদপুর জেলা নয়,সারা বাংলাদেশে একটি মডেল হিসেবে স্থাপিত হবে বলে আমার বিশ্বাস।

Loading

শেয়ার করুন: