স্টাফ রিপোটার:
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর আদালতের হাজতখানায় থাকা শীতার্ত কয়েদিদের মানবিক দিক বিবেচনায় হাজতখানার মেঝেতে কার্পেট পাতা হয়েছে।
বৃহস্পতিবার ১ লা জানুয়ারি ২০২৬ সকালে হাজতখানার ইনচার্জের কাছে কার্পেট হস্তান্তর করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সৌজন্যে এ কার্পেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ( সিনিয়র জেলা ও দায়রা জজ) মো : আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান,কোট ইন্সপেক্টর শহীদুল্লাহ পিপিএম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড.জসিম উদ্দীন মেহেদি হাসান সহ বিচার বিভাগে কর্মরত অন্যান্য বিচারকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রচণ্ড শীতে হাজতখানায় আটক থাকা কয়েদিদের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
![]()