শুক্রবার চাঁদপুর সদর ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মনোনয়ন ফরম বিতরণ

স্টাফ রিপোটার # চাঁদপুর সদর উপজেলা  ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।  নির্বাচনের তফসিল অনুযায়ী শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেল ৪ টা হতে ৬ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ।  স্থান ঃ- চাঁদপুর জেলা বিএনপি অফিস। আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র মিলনায়তনে ভোট গ্রহন  অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব রয়েছেন  অ্যাড. এ.জেড. এম রফিকুল হাসান রীপন। নিবাচন কমিশনার অ্যাড. শিরিন আক্তার সুপ্তা ও অ্যাড. কাজী খায়রুল হাসান ঝুমন।

নির্বাচন তফসীল অনুযায়ী ৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৩ টা থেকে ৫ টা পযন্ত মনোনয়ন ফরম জমা, বিকেল সাড়ে ৫ টায় মনোনয়ন ফরম যাচাই ও বাছাই, সন্ধা ৬ টায় বৈধ প্রাথী  তালিকা প্রকাশ। ৮ সেপ্টেম্বর বিকেল ৩ টা থেকে ৫ টা পযন্ত মনোনয়ন প্রত্যাহার, সন্ধ্যা ৬ টা হইতে ৭ টা পর্যন্ত বাতিলকৃত  মনোনয়ন ফরমের বিরুদ্ধে আপত্তি প্রদান ও রাত সাড়ে  ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত আপত্তি শুনানি।  চূড়ান্ত প্রার্থীর তালিকা ৯ সেপ্টেম্বর  মঙ্গলবার সকাল ১১ ঘটিকা ও প্রতীক বরাদ্দ বিকেল ৩ টায়। নির্বাচনী প্রচারণা শেষ সময় ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনারের সাথে এ প্রতিবেকের   আলাপ কালে  তিনি বলেন, মনোনয়ন ফরম নেওয়ার পরেই চাঁদপুর সদর ও চাঁদপুর পৌর কমিটির সভাপতি ও  সাধারণ সম্পাদক পদের জন্য আলাদা আলাদা প্রতীক নির্ধারণ করে দেওয়া হবে।

Loading

শেয়ার করুন: