হাজীগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকর্মীসহ আটক-৩

হাসান মাহমুদ :

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। পূর্বের মামলা গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ নেতা ও ২ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে শনিবার (১৬ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্যাহ (৫৮), হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকার মিজি বাড়ির নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শাহেদ (১৮) ও মকিমাবাদ এলাকার মো. অনিককে (১৮) নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়।

জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার ও লিফলেট লাগানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শাহেদ ও অনিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও আওয়ামী লীগ নেতা গাজী ওলি উল্যাহকে পূর্বের একটি মামলায় আটক করে পুলিশ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

শেয়ার করুন: