হাসান মাহমুদ:
হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ১২টি ইউনিয়নের ১’শ মৎস্য চাষীর মাঝে বিনামূল্যে জনপ্রতি ২৫ কেজি করে ২ হাজার ৫’শ কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়।
এসময় চাষীদের হাতে মৎস্য খাদ্য তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ও মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ মৎস্য খাদ্য বিতরণ করা হয়।
মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী নওরীন দীনা মোস্তারিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, মৎস্য চাষী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
![]()