হাসান মাহমুদ ॥
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির মামলায় দুইটি ট্রাক, তালা কাটার সরঞ্জাম’সহ (বড় কাটার) ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে ডাকাত সাবু, জামাল খান ও কালুকে আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগী হাই স্কুল গ্রামের মৃত ছাত্তার হাওলাদারের ছেলে মো. সাহাব উদ্দিন সাবু (৪৮), একই থানার কালাই কিশোর গ্রামের গোলাপ খানের ছেলে মো. জামাল খান (৪৫) ও দিনাজপুর জেলার বিরল থানার কাজীপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রতন হোসেন কালু (৩৬)।
জানা গেছে, গত মাসের ১৮ জুন হাজীগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় (নং-১৪) আসামি সিরাজ মিয়া (৫৩) রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক রাজীব শর্মার নেতৃত্বে বগুড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলায় অভিযান পরিচালনা করে বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন মহাস্থানগড় এলাকা হতে সাবুকে গ্রেফতারা করা হয়।
এসময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার) উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সাহাব উদ্দিন সাবুর দেওয়া তথ্যমতে পরবর্তীতে কুষ্টিয়া জেলাধীন কুষ্টিয়া সদর থানা এলাকা রতন হোসেন কালু ও জামাল খানকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান গ্রেফতারকৃত আসামী সিরাজ মিয়া প্রকাশ জাহিদ হোসেন ঠান্ডু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইটি ট্রাক ও কাটার জব্দসহ ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
![]()