হাসান মাহমুদ:
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখল করে রাখার অপরাধে মোবাইল কোটের মাধ্যমে ৩ হকারকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এ মোবাইল কোট পরিচালনা করেন।
তানজিনা জাহান জানান, দীর্ঘদিন ধরে বাজারের ফুটপাত দখল মুক্ত করতে হুশিয়ারি দেওয়া হয়। কিন্তু হকাররা ফুটপাত দখল না ছাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩ জন হকারকে মোবাইল কোটের মাধ্যমে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সড়কের উপর গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামার অপরাধে আইদি পরিবহন ও বোগদাদ পরিবহনের ২টি বাসকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
![]()