১৮ অক্টোবর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিনিধি ॥

আগামী শনিবার (১৮ অক্টোবর ২০২৫) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।

ফাইনালে শিরোপার জন্যে লড়বে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। ফাইনাল খেলার বিষয়টি চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে আলাপ করলে তিনি এ প্রতিবেদককে নিশ্চিত করেন। চাঁদপুর জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলো জেলার ৮ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট উপলক্ষে চাঁদপুরের ৮ উপজেলাকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ক গ্রুপে ছিলো শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং খ গ্রুপে ছিলো চাঁদপুর সদর, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

নক আউট পদ্ধতির এ টুনামেন্টের প্রথম সেমিফাইনালে শুক্রবার অংশ নিয়েছিলো শাহরাস্তি উপজেলা ও মতলব উত্তর উপজেলা। শাহরাস্তিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে মতলব উত্তর উপজেলা। অপরদিকে শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অংশ নিয়েছিলো শক্তিশালী চাঁদপুর সদর উপজেলা ও মতলব উত্তর উপজেলা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মতলব উত্তরের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চাঁদপুুর সদর উপজেলা।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২১ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন থেকে সেমিফাইনাল পর্যন্ত খেলাগুলোর মধ্যে প্রথম সেমিফাইনাল খেলাটি হয় অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে । শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার খেলার মধ্যে মাঝামাঝি সময় খেলোয়াড় ও দলকে বুঝানোর জন্যে মাঠে নামতে হয় জেলা প্রশাসককে। যদিও ওই ম্যাচে ফরিদগঞ্জের অভিযোগ ছিলো শাহরাস্তি ভালো আচরণ করেনি এবং অপরদিকে শাহরাস্তি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিযোগ ছিলো ম্যাচের খেলা চলাকালীন সময়ে রেফারী পক্ষপাতমূলক আচরণ করেছে।

টুর্নামেন্টের ফাইনাল নিয়ে ফরিদগঞ্জের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক নুরুন্নবী নোমানের সাথে আলাপকালে তিনি জানান, ইতোমধ্যে ফাইনাল খেলার তারিখ দেয়া হয়েছে। ইনশাল্লাহ আমাদের দলের খেলোয়াড়রা সকলেই ভালো খেলছেন। তারা যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে আমরা আবার শিরোপা জয়লাভ করতে পারবো । আমাদের প্রতিপক্ষ মতলব দলটি অনেক ভালো। তারাও ভালো খেলা উপহার দিয়েছে মাঠে। ফাইনালটি আশা করি অনেক সুন্দর হবে এবং দর্শকরাও খেলা দেখে আনন্দ পাবে। আমরা যেন জয়লাভ করতে পারি এ জন্যে সকলের দোয়া চাই। মাঠ যদি ভালো থাকে তাহলে খেলোয়াড়রা ভালো খেলা উপহার দিতে পারবে।

মতলব উত্তর উপজেলার সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক আজাদের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, আমরা ফাইনাল খেলার জন্যে প্রস্তুত রয়েছি। আমাদের প্রতিপক্ষ ফরিদগঞ্জ দলটিও ভালো। দু’দলেই অনেক ভালো খেলোয়াড় রয়েছে। মাঠ যদি খেলার উপযোগী থাকে তাহলে দু দলের খেলোয়াড়রা ভালো খেলা উপহার দেবে দর্শকদের।

Loading

শেয়ার করুন: