অনুমোদনহীন সরকারি বীজ বিক্রি, ব্যবসায়ীকে অর্থদণ্ড

 

 

হাইমচর অফিস:

হাইমচরে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স আব্দুল্লাহ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এ সময় অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল হোসেন উপস্থিত ছিলেন।

বাজারে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুন: