হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ভাইয়ের পর বোন মরিয়মও আর বেচে নেই। গত রবিবার বড়কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মৃত আনাসের বোন মরিয়ম তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষ মৃত্যুর কাছে হার মানলেন।
গতরাত ১ ঘটিকায় ঢাকা মেডকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন বড়কুল পুর্ব ইউনিয়নের উত্তর বড়কুল আতিক মেম্বারের বাড়ীতে।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার জানায আজ ঢাকা মেডিকেল কলেজের ছাড়পত্র নিয়ে তাকে দেশে আনা হবে। এবং পারিবারিক গোরস্থানে তার ছোট ভাইয়ের পাশ্বে দাপন করা হবে।
উল্লেখ অগ্নিকান্ডে ঘটনাস্থলেই ঘুমন্ত শিশু আনাস (২) পুড়ে মারা যায়। তার বোন সাড়ে তিন বছর বয়সী দগদ্ধ মরিয়মকে উদ্বার করে হাসপাতালে পাঠায়। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায় মরিয়ম।
একটি অসর্তকতায় দুটি পরিবার আগুনে পুড়ে নিঃষ হয়ে গেল। সাথে একটি পরিবারের দুই সন্তান মরিয়ম ও আনাসকে হারাল। আল্লাহ পরিবারের সবাইকে এই কঠিন মুহূর্তে ধৈর্য ধরার তৌফিক দান করে । আমিন!