উত্তর শাহতলী জোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর সদর উপজেলার ৩৮ নং উত্তর শাহতলী জোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম চাকরি জীবন শেষ করে অবসরে গিয়েছেন । ২ জানুয়ারি  বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

এ গুণি প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন। অনুষ্ঠানে সভা প্রদানের দায়িত্ব পালন করেন মাহমুদপুর ইউনিয়নের ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানসুর আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বিদায়ী প্রধান শিক্ষক এবং সংবর্ধিত অতিথি সুরাইয়া বেগম, ২৯ নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রামপুর ইউনিয়নের রাড়ীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, বিদায়ী প্রধান শিক্ষকের ছেলে বিশিষ্ট আইনজীবী মুহম্মদ শেখ সাদী।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা খানম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয় শিক্ষক রোকেয়া বেগম, রোজিনা আক্তার এবং হাবিবুর রহমান।

বিদায়ী প্রধান শিক্ষকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহকারি শিক্ষা অফিসার মানসুর আহমেদ এবং বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

উল্লেখ্য, সুরাইয়া বেগম চাকরি জীবন শুরু করেছিলেন মতলব উত্তর উপজেলার ৩৯নম্বর মুন্সির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সুনামের সাথে চাকরি জীবন শেষ করেছেন চাঁদপুর সদর উপজেলার ৩৮ নং উত্তর শাহতলী জোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তার প্রয়াত স্বামী চাঁদপুর জজ কোর্টে কর্মরত ছিলেন। দুই মেয়ে ডাক্তার এবং একমাত্র ছেলে চাঁদপুর জজকোর্টে কর্মরত আইনজীবী।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরাইয়া বেগম একজন দায়িত্বশীল শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। তারা বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।

Loading

শেয়ার করুন: