কেমন বাংলাদেশ চাই গণমানুষের ভাবনা ও সুপারিশমালা শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥

কেমন বাংলাদেশ চাই গণমানুষের ভাবনা ও সুপারিশমালা শীর্ষক মতবিনিময় সভা চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজনে গতকাল ১৫ ডিসেম্বর বিকেলে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট উপ-পরিচালক চৌধুরী সামিউল হক।

মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ জয়নাল আবেদীন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যখ্ সোয়েব আহমেদ, চাঁদপুর পৌর জামায়াতে ইসলামী আমির অ্যাড. শাহজাহান খান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের হোসেন, মো. আল আমিন সায়েম, আবদুস সামাদ,, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাংবাদিক কে এম সালাউদ্দিন, ।

শেয়ার করুন: