মাসুদ রানা॥
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) এর বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ ডিসেম্বর দুপুরে শহরের ওয়াপদা গেইট খলিশাডুলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণ করেন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। তিনি বলেন, আমি নিজে স্বচ্ছ থাকলে বিগত দিনের মত কোন সমস্যা তৈরী হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন ধরণের সমস্যা এই বিশ্ববিদ্যালয়ে তৈরী হবে না। আমি দূর্নীতি করবো না, কাউকে করার সুযোগও দিন না। সকলের ঐক্যমতে এবং পরামর্শে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, অবকাঠামগত উন্নয়ন হবে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগ, একাডেমিকসহ অন্যান্য সমস্যা সমাধান হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ক্ষেত্রে বিগত দিনে গণমাধ্যমের ভূমিকা ছিলো এবং আগামীতে থাকবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গনমাধ্যমসহ আমরা আগামীতে সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করবো। ইতোমধ্যে থমকে থাকা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে কথা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন,সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শওকত আলী, সিনিয়র সদস্য আলম পলাশ, অধ্যাপক মোশাররফ হোসেন লিটন , ফারুক আহমেদ ,কাদের পলাশ, ইব্রাহিম রনি ফরিদ ইসলাম উকিল , তালহা জুবায়ের ,বোরহান উদ্দিন ডালিম, সেলিম রেজা, মিজানুর রহমান লিটন, কেএম সালাউদ্দিন প্রমূখ।
সভার সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রভাষক সুস্মিতা কর। বিশ্ববিদ্যালয়ের সমস্যাসমূহ তুলে ধরে বক্তব্য দেন ব্যাবসা শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ বায়েজিদ আহমেদ রনি।
সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পারে জন্য ভূমি অধিগ্রহণ এবং বিগত দিনে ভূমি অধিগ্রহণে রাজনৈতিক ব্যাক্তিদের সরাসরি হস্তক্ষেপ ও জটিলতার বিষয়ে আলোচনায় উঠে আসে। বালু খেকো সেলিম চেয়ারম্যানসহ একটি রাজনৈতিক গোষ্ঠী সরকারের কোটি কোটি টাকা লোপাট করার জন্য এই বিশ্ববিদ্যালয় দেশজুড়ে আলোচিত ও সমালোচিত হয়। যার কারণে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ তৈরী করে দেয়ার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য প্রদক্ষেপ গ্রহণ করতে পরামর্শদেন সাংবাদিকরা। মতবিনিময় সভা শেষে দোয়া করা হয়।