মেঘনা বার্তা ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কেতুয়া গ্রামের দারুন নুর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মেডিকেল ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯ টা থেকে চাঁদপুর ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুর খান স্যারের বাড়ির দারুন নুর ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুর খান।
উল্লিখিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এন্ড পুনর্বাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার নূর হোসাইন বান্না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনিস্টিক সেন্টার এর এমডি শাহ জামাল গাজী (সোহাগ), পরিচালক এডমিন বাবুল মোল্লা, স্টাফ মোঃ রিয়াজুর রহমান, আমিনুল ইসলাম, মোঃ রিদয়, মোঃ সাগর।
স্থানীয় প্রতিনিধির মধ্যে ছিলেন মোঃ কামাল খান, মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দোহা প্লাজা, স্টেডিয়াম রোড চাঁদপুর।