যুবকরাই এ দেশকে একদিন এগিয়ে নিয়ে যাবে:  মানিক এমপি

 

 

স্টাফ রিপোর্টার:

জাতীয় যুব দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ, যুব সংগঠকদের সম্মাননা স্বারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর যুব ভবনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতীক পায়ড়া অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ১৯৭৮ সালের যুব উন্নয়নের পথচলা শুরু হয়। মেজর জেনারেল জিয়াউর রহমান এই যুব উন্নয়ন প্রতিষ্ঠা করেন। এই যুব উন্নয়নের মূল লক্ষ্য ছিল বেকারত্ব দূরীকরনে আত্মনির্ভরশীল হওয়া। মৎস্য ও গরু ছাগল পালনে যুব উন্নয়নের পরামর্শ নিয়ে থাকি। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে যারা সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন, তাদেরকে আমি ঋণ নেওয়ার জন্য ব্যবস্থা করে দেব।

তিনি আরো বলেন, আগামী দিনের সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে সোলার। উদ্যোক্তারা সোলার নিয়ে কাজ করতে পারেন। মাছ চাষে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান রয়েছে। আপনারা ইনোভেটিভ ব্যবসার সাথে জড়িত হন। গরুর বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করুন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে গরু ও ছাগল বিতরণ করা হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন আমাদের দেশ যুবকদের দেশ, যুবকরা এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

বিশিষ্ট সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির। উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. আবু হানিফ ও মাহমুদা আক্তার। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন যুব উন্নয়ন মসজিদের খতিব আবুল কাশেম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক।

শেয়ার করুন: