হাইমচর অফিস:
হাইমচর উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. শাহাদত হোসেন। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে হাইমচর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন।
দীর্ঘদিন ধরে হাইমচর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য ছিল। তাঁর যোগদানের মধ্য দিয়ে এ পদে নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলেন।
নতুন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদত হোসেনকে হাইমচর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ফুলেল শুভেচছা এবং স্বাগত জানান। একই সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সম্মানিত হাইমচরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি ভূমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।