-
মোঃ মহিউদ্দিন ।।
শাহরাস্তিতে অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে শাহরাস্তি প্রেসক্লাব। দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসুস্থ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে এ চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় শাহরাস্তি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন। বিশেষ অতিথি শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবীবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম এফসিএ, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার। প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন টুটুল, মনির হোসেন মিন্টু, বিএনপি নেতা মো: আবুল বাসার, আমীমুল এহসান হৃদয় প্রমুখ। - অনুষ্ঠানে শাহরাস্তি প্রেসক্লাবের ৫ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের প্রত্যেককে ১০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেয়া হয়েছে।