স্টাফ রিপোটার ॥
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কমসূচীর মধ্যে রয়েছে আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ।
সকাল সাড়ে ৮ টায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ সবস্তরের জনগণের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাচ পরিধান।
সকাল ৯ টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে রেলি নিয়ে অঙ্গীকার বেদীতে পুস্তস্তবক অর্পণ।
পরের দিন ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা এবং জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় সকল প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: এ.কে.এম সলিম উল্লা সেলিম।