মোঃ মহিউদ্দিন:
শাহরাস্তি মাতালেন দেশ বরেন্য কণ্ঠ শিল্পী মনির খান। ১৫ ডিসেম্বর রবিবার শাহরাস্তির খিলাবাজার বন্ধু ক্লাব আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি গান পরিবেশন করেন।
খিলাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও (শাহরাস্তি – হাজীগঞ্জ) উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।
খিলাবাজার বন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম বিলাসের সভাপতি্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়া, সহসভাপতি আবু ইউছুফ রুপম,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম (বার),উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, খিলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শুভ্রত কুমার সরকার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোজাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ।
সন্ধ্যায় দেশবরেণ্য জনপ্রিয় কন্ঠ শিল্পী মনির খান ও অন্যান্য কন্ঠ শিল্পীদের অংশগ্রহনে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নেচে গেয়ে উপভোগ করেন আগত দর্শকশ্রোতা বৃন্দ।