স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলা ৮ নং বাগাদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পাটওয়ারী (সোহেল) এর পক্ষ থেকে শিশু শিক্ষার্থী ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাগাদী উত্তর নানুপুর সোনালী আদর্শ মডেল কিন্ডারগার্টেন এন্ড মাদ্রাসার মিলনায়তন শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) চাঁদপুর জেলা শাখার শিল্প ও বানিজ্য বিষযক সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আলমগীর আলম জুয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকরর পীরজাদা মোঃ বরকত উল্লাহ খান, সদর উপজেলা ৮ নং বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজি, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন গাজী, বাগাদী ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনু বেপারী, বাগাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন আলম মিয়াজি।
৮ নং বাগাদী ইউনিয়ন (উত্তর নানুপুর) ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পাটওয়ারী সোহেলের পক্ষ থেকে সোনালী আদর্শ মডেল কিন্ডারগার্টেন এন্ড মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অতিথিবৃন্দ। সেই সাথে ২০২৫ সালের ক্যালেন্ডার উপহার স্বরূপ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ শহীদ বেপারী, সদর উপজেলা ৮ নং বাগাদী ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক তাহের কবিরাজ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি দাদন পাঠান, মোঃ শিমু মিয়াজী, সুমন খান, রাজ্জাক মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ কবিরাজ , সদস্য আওলাদ খান, সদর থানা শ্রমিক দলের সহ-সভাপতি সফিক বেপারী, বাগাদী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক আল আমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক করিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিজি, বাগাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, সদর উপজেলা ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জব্বার কবিরাজ, সহ-সভাপতি আরমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আমিন মিয়াজী সদস্য রাসেল গাজী, চাঁন মিয়া গাজী , যুবদল,ছাত্রদলের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।