চাঁদপুরে এক দিনে ১২জনের মরদেহ ‍উদ্ধার 

 

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরে গতকাল ২৩ ডিসেম্বর এক দিনে বিচ্ছিন্ন ঘটনায় ১২ টি লাশ উদ্ধার হয়েছে। এসব ঘটনায় চাঁদপুরের মানুষ স্তম্ভিত হয়ে আছে। আকাশে বাতাসে বইছে সুখের মাতম।

মেঘনা নদীতে পণ্যবাহী লাইটার জাহাজে নৃশংস হত্যাকাণ্ডে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে আনার পর সেখানে আরো দুজনের মৃত্যু হয়েছে।
হাজিগঞ্জ থেকে কুমারডুবি আসার পথে বোগদাদ মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।  ঢাকা মতলব রুটে জৌনপুর এক্সপ্রেস দুর্ঘটনা কবলিত হয়ে ১জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।
  এছাড়াও  চাঁদপুর সদর উপজেলার তরপুর চন্ডি এলাকায় ব্যাটারি চালিত অটো দুর্ঘটনায়  ১ শিশু নিহত হয়েছে। চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ৪ দিন ধরে নিখোঁজ মহিলার লাস উদ্ধার করা হয়েছে।
শেয়ার করুন: