চাঁদপুরের মেঘনায় পণ্যবাহী জাহাজে ডাকাতি ॥ নিহত -৭

 

 

গিয়াসউদ্দিন মিলন ॥

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে ডাকাতি হয়েছে। এ ঘটনায় ৮জন নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সারাদেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের বিক্ষোভ ,কাল থেকে অনিদিষ্টকালে জন্য পণ্যবাহী জাহাজ চলচলা বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া। কেন্দ্রীয় ফেডারেশনের পক্ষে থেকে চাঁদপুরে আসেন নারায়নগঞ্জ জেলা নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম তোফা , সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, ২৩ ডিসেম্বর কুয়াশাচ্ছন্ন ভোরে মেঘনার পশ্চিম পাড়ে মাঝিরচর এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ওই জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছে। আহত ৩ জনকে চাঁদপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। আহত একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।

নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মাষ্টার কিবরিয়া, ,ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি,গ্রিজার সজিবুল, আজিজুল, মাজেদুল । এদের সকলের বাড়ী নড়াইল জেলায়।

নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে আমি, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপারসহ একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি বৃষ্টি এন্টারপ্রাইজ। জাহাজটি মেঘনা নদীর পশ্চিম পাড়ে মাঝির চরে নোঙর করা অবস্থায় ছিল। ওই জাহাজের বিভিন্ন কক্ষে ৫ জনের লাশ পাওয়া গেছে। ৩ জন গুরুতর আহত অবস্থায় ছিলো। চিকিৎসার জন্যে তাদেরকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে তাদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহৃ রয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে তিনি জানান।

নৌ পুলিশ সুপার সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংএ আরো বলেন, জাহাজের মালিকের বক্তব্য অনুযায়ী সার বোঝাই জাহাজটি চট্টগ্রামের কাফলু থেকে সিরাজগঞ্জের বাঘা বাড়িতে যাচ্ছিল। গতকাল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজটি আজ সিরাজগঞ্জে এসে পৌছার কথা। জাহাজের খবর না পেয়ে জাহাজের মালিক অন্যান্য জাহাজের সাথে যোগাযোগ করেন। এক পর্যায়ে অন্য জাহাজের কর্মচারীর মাধ্যমে তার জাহাজটি চাঁদপুরে মেঘনা নদীর পাড়ে আছে শুনে ৯৯৯ এ পুলিশকে জানান।

খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক এবং কোস্টগার্ডের ২টি টিম ঘটনাস্থলে পৌঁছায়। নৌ পুলিশ এবং কোস্টগার্ডের যৌথ অবস্থানে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিষয়টি তদন্তাধীন। এটি হত্যাকাণ্ড, নাকি ডাকাতি, নাকি তাদের মধ্যে ঝামেলা হয়েছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে নৌ পুলিশ দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে সবশেষে জানা গেছে।
নারায়নগঞ্জ জেলা নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম তোফা বলেন,নি: সন্দেহে এটি একটি হত্যা কান্ড। এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আগামীকাল সারাদেশে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ মিছিল করা হবে। রাত ১২টা থেকে সারাদেশে অনিদিষ্ট কালের জন্য পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন: