নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুর সদর উপজেলায় নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের জন্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে অন্যান্য ভবন ও স্থাপন খাতে বরাদ্দকৃত অর্থ হতে সারাদেশে ৪৪৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কারের জন্য ৬৬,৯০,০০,০০০/- টাকা বরাদ্দ ও মঞ্জুরী করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৫০,০০০/-টাকা করে ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত বরাদ্দের আওতায় আসে।
বরাদ্দকৃত বিদ্যালয় গুলো হলো. চাঁদপুর সদর উপজেলার সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামোদরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর বালিয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেরুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমানুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ইচুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি বিদ্যালয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সংস্কার ও উন্নয়ন কাজে সঠিকভাবে ব্যবহার করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি পরিচালক অর্থ রাজস্ব অর্থ বিভাগের সেলিনা আক্তার স্বাক্ষরিত উক্ত প্রজ্ঞাপনে নোটিশ জারির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন খাতে উক্ত বরাদ্দকৃত টাকা ব্যয় করা যাবে এবং অডিটের মাধ্যমে তা তদারকি করা হবে।
উক্ত প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে যে এ অর্থ ব্যয় সরকারের সকল আর্থিক বিধিবিধান ও অনুশাসনাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
মন্ত্রণালয়ের ২০/০৫/২০১৩ তারিখের ৩৮,০০৬,০২০,০৭,০০,০৪৫,২০০৯-১৩৮ নং স্মারক এবং ২২ মে ২০১৯ তারিখের ৩৮,০০,০০০০,০০৬.২০.০৪৫.১৯,২৩৩ নং স্মারক জারিতকৃত নীতিমালার আলোকে এবং বিভাজন অনুসরণ ব্যতীত অর্থ ব্যয় করা যাবে না।
ভেট পরিশোধের প্রমাণক সংরক্ষণ করতে হবে। ব্যর্থতায় কর্মকর্তাদের উপর দায় দায়িত্ব বর্তাবে। আগামী ৩০-৬-২০২৬ তারিখের মধ্যে মেরামত ও সংস্কারের কাজ সমাপ্ত করতে হবে। নীতিমালার ১১ (ট) শতের আলোকে ২০২৫ এর মধ্যে অর্থ বরাদ্দ, অর্থ ব্যয়, অব্যয়িত অর্থ উল্লেখপূর্বক ব্যয়িত অর্থের হিসাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ নিশ্চিত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর দায় দায়িত্ব বর্তাবে।
নিবিড় তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সমাপ্ত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট উপজেলা /থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও কমিটির (এসএমসি) উপর দায়-দায়িত্ব বর্তাবে।
সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী,এলজিইডি কার্যক্রম তদারকি করবেন। অডিট এর প্রয়জনে সকল বিল ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অব্যাহিত অর্থ ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
![]()