শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো. মহিউদ্দীন
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার কালিবাড়ি বাজারে  অভিযান চালিয়ে দুই খাদ্যপণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানকে (মিষ্টির দোকান) ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও মনিরা খাতুনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানে ফিউচার সুইটস ও গ্রীন ফুডস বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ, লাইসেন্স প্রদর্শন না করা এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
এ সময় আগামী তিন দিনের মধ্যে অনিয়মগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শেয়ার করুন: