জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
তিনি ২৪ নভেম্বর  , মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম ছিলেন চাঁদপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও সমাজসেবী। তিনি চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সামাজিক, ব্যবসায়িক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
তাঁর মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের কর্মময় জীবন ও সমাজের প্রতি তাঁর অবদান চাঁদপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
শেয়ার করুন: