আওয়ামীলীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামীলীগ আছে,থাকবে তারা তাদের রাজনীতি করবে : মিলন

 

কচুয়া প্রতিনিধি ॥
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সম্মানিত কচুয়াবাসী ভাই ও বোনেরা,বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে তিন তিনবার জাতীয় সংসদে পাঠিয়েছেন। আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে আপনারা আবারও আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জামায়াতে ইসলামী একটি গুপ্তচর দল। তারা তাদের অবস্থান বুঝে ফেলেছে। যার জন্য নির্বাচনের দিন তারা ভাড়াটিয়া লোক এনে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। গুপ্তচরদের কাছ থেকে আপনারা সকলে সতর্ক থাকবেন।কচুয়ার মানুষ অত্যন্ত ভদ্র ও শান্ত। যদি কেউ কোন রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করে কচুয়ার শান্তিপ্রিয় মানুষ তাদের ছেড়ে দিবেনা। আওয়ামীলীগ একেবারে নিষিদ্ধ হয়নি, আওয়ামীলীগ আছে, থাকবে তারা তাদের রাজনীতি করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি চেয়েছেন। আমরাও চাই প্রতিযোগীতা। আওয়ামীলীগ জানে বর্তমানে দেশে কোন সরকার প্রয়োজন। যেহেতু বর্তমানে আওয়ামীলীগের প্রতীক নেই।অতএব তারা জানে মিলন উন্নয়ন করবে। আমি চাই তাদের (আওয়ামী নেতাকর্মীদের) ইমানী দায়িত্ব আমাকে ভোট দেয়া। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ভাইদের আহবান করব পাগলেও গরম-ঠান্ডা চিনে। আপনারা কিন্তু ২০১৩ সালে আগষ্ট মাসে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিলেন।তারপরে কোথায় ছিলেন। ওরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেখা হবে আবার। অতএব আওয়ামীলীগের সাথে আমার কোন বিরোধ নাই। তিনি রোববার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার দূর্গাপুর বাজারেস্থানীয়বিএনপির আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো: কামরুজ্জামান কামরুলের পরিচালনায় এসময় উপজেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশিদ মোল্লা, উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মতিন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আনিসুর রহমান মিয়াজী, সিনিয়রসহ-সভাপতি আবু তাহের, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রহিজ উদ্দিন প্রধান, ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আরশাদ ভূইয়া সহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় গ্রামের প্রতিটি বাড়ি থেকে শতশত নারী-পুরুষ অংশগ্রহন করে অনুষ্ঠান কানায় কানায় পূর্ন করে তোলে।

Loading

শেয়ার করুন: