কচুয়ায় জামায়াতের ঈদ পূণর্মুলনীতে সুন্নিদের হামলা- ৬ জামায়াত কর্মী আহত

 

মেঘনা বার্তা ডেস্ক ॥
চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে হামলা হয়েছে। অনুষ্ঠানটি উপজেলার ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে করা হয়েছে।
বুধবার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে অনুস্ঠিত হয়। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ পূর্বেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান করার অনুমতি নেন।
জামায়াতের প্রোগ্রামের সংবাদ পেয়ে স্থানীয় সুন্নি অনুসারী লোকেরা “আলা হযরত” নামক পাঠাগারের উদ্যোগে জামায়াতের প্রোগ্রাম বানচালের ষড়যন্ত্র করে। তারা একই দিনে একই সময়ে ঐ বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী করার ঘোষণা দেয়। এবং প্রধান শিক্ষকের নিকট অনুমতি চায়।
প্রধান শিক্ষক সুন্নীদের অনুমতি দেননি।পরে তারা সময় পরিবর্তন করে অনুমতি চায়। প্রধান শিক্ষক জামায়াতকে সকাল ৮ টায় এবং সুন্নিদেরকে বেলা ১১ টায় প্রোগ্রাম করার অনুমতি দেন।
জামায়াত সকাল ৮ টায় তাদের প্রোগ্রাম শুরু করে প্রায় শেষ দিকে প্রধান অতিথি চাঁদপুর -১ কচুয়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী প্রধান অতিথির বক্তব্য চলাকালে সুন্নিরা মিছিল বের করে বিভিন্ন উসকানী মূলক স্লোগান দেয়। তারা অনুষ্ঠানস্থলে জামায়াতের প্রোগ্রামে ইট পাটকেল মারতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা সুন্নিদের এহেন কার্যকলাপ থেকে নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা থামেনা। এক পর্যায়ে বিদ্যালয়ের ভিতরে ঢুকে জামায়াত নেতা কর্মীদের উপর হামলা করে।
এতে ৬ জন জামায়াত কর্মী আহত হয়। এরা হলেন,মো: শাহপরান, মো: আরিফ, ফাহাদ এমরান। তাদের চিকিৎসার জন্য কচুযা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া থানায় সুন্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানান, জামায়াতের কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ।
জামায়াতের প্রোগ্রামে সুন্নিদের হামলার বিষযে কচুয়া থনার ভার প্রাপ্ত কর্মকর্তা. মুহ্ম্মদ আজিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,জামায়াতে ইসলামীর প্রোগ্রামে সুন্নি জামায়াতের লোকেরা হামলা করেছে শুনেছি।, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Loading

শেয়ার করুন: